পাংশা উপজেলায় আর্ত মানবতার সেবায় জনাব হাজ্বী মোঃ আব্দুল খালেক

0
2497
নগত অর্থ বিতরনের সময় জনাব হাজ্বী মোঃ আব্দুল খালেক 

আহম্মদে নাসির, পাংশা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: পাংশা উপজেলার একজন বিশিষ্ট সফল ব্যাবসায়ী, একজন সফল উদ্দ্যক্তা, পাংশা রেলওয়ে জামে মসজিদের সভাপতি জনাব হাজ্বী মোঃ আব্দুল খালেক।আজ শুক্রবার বাদ জুম্মা তাঁর নিজ বাস ভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আনুমানিক প্রায় দুই শতাধিক দুঃস্থ্য ও গরীবের মাঝে নগদ অর্থ বিতরন করেন। বিশিষ্ট সফল ব্যাবসায়ী জনাব হাজ্বী মোঃ আব্দুল খালেক বিভিন্ন সময়ে নানা সমাবজ সেবা মূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছেন, শুধু তাই নয়, এতিমদের জন্য তিনি একটি এতিম খানাও প্রতিষ্ঠা করেছেন। আর্ত মানবতার সেবায় জনাব হাজ্বী মোঃ আব্দুল খালেক  যেন একটি উজ্জ্বল নক্ষত্র ।