কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব কে রেডিও জট্টিল পরিবারের ফুলেল শুভেচ্ছা

0
2498
কেপিসির নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব কে রেডিও জট্টিলের সি ও আতিকুজ্জামান ছন্দের ফুলেল শুভেচ্ছা। ছবি: গড়াইনিউজ২৪.কম

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম::  কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বি- বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব কে রেডিও জট্টিল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার প্রেসক্লাব কেপিসির নির্বাচনে সভাপতি পদে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগরের সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় বাংলাদেশি অনলাইন এফএম রেডিও জট্টিল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল কুষ্টিয়ার দৈনিক আরশীনগর পত্রিকার কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি অনলাইন এফএম রেডিও জট্টিল এর সি ও আতিকুজ্জামান ছন্দ, রেডিও জট্টিল এর প্রোগামিং ডিরেক্টর ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, প্রত্যয় যুব সংঘের কার্যনির্বাহী সদস্য রাজ আহমেদ মিরাজ সহ অন্যান্য রা উপস্থিত ছিলেন ।