রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
3175
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার ৩জন আসামী ১৮০ পিস ইয়াবাসহ আটক। ছবি ও ক্যাপশন: গড়াইনিউজ২৪.কম

আহম্মেদ নাসির, রাজবাড়ী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: শুক্রবার রাত ৯ টার দিকে ১৮০পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে বলে জানা যায় । রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি কামাল হোসেন ভুঁইয়ার তত্তাবধানে ডিবি রাজবাড়ীর অভিযানে সদর উপজেলার উড়াকান্দা ও ররঘুনাথপুর থেকে মহাই মন্ডল (৪২)পিতা: মৃত আলমুদ্দিন মন্ডল, গ্রামঃ উড়াকান্দা। নজরুল কাজী(৩২) পিতাঃ ইমাম কাজী, গ্রামঃ রঘুনাথপুর-বসন্তপুর। ও রুবেল (২৭) পিতাঃ আলতাফ ব্যাপারী। গ্রামঃ ব্রাম্মন্দিয়া-পাঁচুরিয়া। নামে তিনজন মাদক ব্যবসায়ীকে ১৮০ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা ডিবি পুলিশের টিম।