কুষ্টিয়া ভেড়ামারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শ্যাম নিহত 

0
1344
কুষ্টিয়া ভেড়ামারায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত ॥ ৫শ পিচ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম শ্যাম (৩৮)। পুলিশ ঘটনাস্থল থেকে ৫শ পিচ ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান,২ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এক এস আই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ শনিবার ভোর রাত ৩টার দিকে ভেড়ামারা বাঁকা পুলের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভেড়ামারা বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের গুলি বর্ষণ করে এতে পুলিশও পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শ্যাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করে পরে ভেড়ামারা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। নিহত মাদক ব্যবসায়ী শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় ৮টি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানান ।