মেহেরপুর জেনারেল হাসপাতালে ঔষধ সংকট

0
1820

মাসুদ করিম, মেহেরপুর থেকে, গড়াইনিউজ২৪.কম:: বেশ কয়েক মাস যাবৎ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঔষধ সংকট চলে আসছে। দরিদ্র ও সাধারণ রোগীরা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের ঔষধ সেবা কেন্দ্র থেকে ডাক্তারদের দেওয়া ঔষধ নিতে এসে তাদের কাঙ্খিত ও মূল্যবান ঔষধ না পেয়ে ফিরে যাচ্ছে। হাসপাতালের ঔষধ সেবা কেন্দ্র থেকে জানাগেছে, কয়েক মাস যাবৎ হাসপতালে গ্যাসের ঔষধ (এন্টাসিড ছাড়া) টিসি/পিসি/এজেড সহ শিশুদের ঔষধ সরবরাহ নাই। মাঝে মধ্যে ওমিপ্রাজল আসলেও তা হাসপাতালের ভর্তি রোগীদের জন্য বরাদ্দ থাকায় বর্হি বিভাগের দরিদ্র ও সাধারণ রোগীরা ঔষধ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত হাসপাতালে ঔষধ সরবরাহ না বাড়ালে হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হবে জেলার দরিদ্র ও সাধারণ রোগী সাধারণ।