
গড়াইনিউজ২৪:মোস্তাফিজের জম্মসাতক্ষীরা জেলায়। যেটা আবার জামায়াত অধ্যুষিত। তারপরও জঙ্গিবাদএবং সন্ত্রাসের সঙ্গে জড়িত না হয়ে বিশ্বের শ্রেষ্ঠ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে সে। যে কি না আইপিএলে হায়দারাবাদের হয়ে একাই লড়াই করেছে। আমরা যা জম্ম দিই সেটাই বিশ্বের এক নাম্বার হয়। যার দৃষ্টান্ত ক্রিকেট বিস্ময় মোস্তাফিজুর রহমান। যিনি এখন বিশ্বের বিরল প্রতিভা।রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে মঙ্গলবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যুবসমাজকে উদ্বুদ্ধকরণেরলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এসব কথা বলেন।আরিফ খান জয় বলেন, দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিষয়ে আরিফ খান জয় বলেন,স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরা একটি নতুন রূপে জঙ্গিবাদ সৃষ্টি করছে। তাই আমাদের যুব সমাজকে এ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সময় এসেছে এদের মোকাবেলা করার। আমাদের যুবকদের একে একে পাশে দাঁড়িয়ে এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।তিনি আরও বলেন, সবার নিজের জীবনের ইতিহাস নিজেকেই তৈরি করতে হবে। কারণনিজেকে চিনতে পারলে তা কখনোই কাউকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত করবে না।সমাবেশে এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রুখতে হলে নিজেকে রক্ষা করতে হবে। জঙ্গিবাদ মোকাবেলায় যুব সমাজের চিন্তা ধারার আলোকে সুনির্দিষ্টি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। সমাবেশে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।

























