কুষ্টিয়া শহরের একমাত্র প্রান কেন্দ্র মজমপুর গেটের বেহাল দশা!

0
3252

কুষ্টিয়া অফিস,গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলা শহরের রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তা সংস্কারে জেলা সড়ক বিভাগের কোন মাথা ব্যাথা নেই বললেই চলে। শহরের রাস্তাগুলো বেহাল দশায় পরিনত হওয়ায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। রাস্তার পাশ দিয়ে চলার সময় দেখা যায় সাধারন জনগণ ধুলা বালিতে অতিষ্ট হয়ে পড়ছে। এতে করে দেখা গেছে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। কুষ্টিয়া শহরের একমাত্র প্রান কেন্দ্র মজমপুর গেট। মজমপুর গেটে রাস্তার সংস্কার না করাই যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল মজমপুর গেটে রাস্তার ছবি তোলার সময় পথচারী জানায় ছবি তুলে কোন লাভ হবে না। বড় বড় মন্ত্রী আসলে রাস্তা সংস্কারের কাজ বেড়ে যায়। বেশ কয়েকজন পথচারী আরও জানান মন্ত্রীরা আসলে সড়ক বিভাগ যেন পাগল হয়ে যায়। অন্য দিকে সার্কিট হাউজ ও ডিসি কোর্টের সামনে দিয়ে রাস্তার দু পাশ দিয়ে পথচারী চলাফেরা করতে গেলে বালুতে আটকিয়ে যায়। পথচারী জানায়, জনগণের দুর্ভোগের শেষ নেই, কিন্তু সড়ক বিভাগের নজর নেই রাস্তার প্রতি। কুষ্টিয়া জেলা শহরের রাস্তা সংস্কারের দাবীতে উর্দ্ধোতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে এলাকাবাসী।