ঈশ্বরদীতে ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উৎসব পালিত

0
2632

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: দেশের প্রথম সারির জনপ্রিয় দৈনিক ভোরের কাগজের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঈশ্বরদী আইডিবি ভবনে দিন ব্যাপী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত রাতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক। দৈনিক ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেতনায় ঈশ্বরদীর সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্¦াস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রামানিক, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সময়ের ইতিহাসের সম্পাদক শেখ মহসিন, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম ও আইডিবির ঈশ্বরদী সভাপতি ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। চিত্রাংকনে বিচারকের দায়িত্ব পালন করেন তালহা ইসলাম সিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ঈশ্বরদী প্রতিনিধি মাহাবুবুল হক দুদু। চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি বিভাগে যারা বিজয়ী হয়েছেন ক-বিভাগে প্রথম আরিজ আহমেদ ২য় মুনিম মুজতাহিদ ও ৩য় সততা বিনতে সায়েম। খ-বিভাগে প্রথম আহনাফ আবরার আদিব ২য় তাওহিদ মোঃ জামান ও ৩য় মিথিলা মাহবুব বুশরা। গ-বিভাগে প্রথম নাফিসা বিনতে মাহবুব ২য় আনজুম জাহান মাত্রা ও ৩য় দেবদুতি সরকার ষ্পর্ষ।
বক্তারা বলেন, ভোরের কাগজ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় স্ব মহিমায় টিকে আছে। সাংবাদিকতার ক্ষেত্রে এটি একটি বড় অর্জন। রজতজয়ন্ত্রীর শুভ লগ্নে ২৫ বছর পূর্তি উৎসবে আজকের এই আয়োজন সকলের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতার ক্ষেত্রে দৈনিক ভোরের কাগজ নতুন ধারার সৃষ্টি করেছে। ভোরের কাগজ অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে আগামীতেও জন মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে এই প্রত্যাশা সকলের। ভোরের কাগজের ২৫ বছর পূর্র্তিতে ঈশ্বরদীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।