
আজাদ বিশ্বাস,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: মহেশপুরে প্রস্তাবিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ইকোপার্ক পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নেতৃত্বে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ মহেশপুরে প্রস্তাবিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ইকোপার্ক পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল ঝিনাইদহ আব্দুর রউফ মন্ডল,ম্যাজিস্টেড জাফর সাদিক চৌধুরী ও সুপ্রভাত চাকমা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডঃ আব্দুল মালেক গাজী, চৌাধুরী রওশোন ইসলাম কমিশনার ভুমি মহেশপুর,এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরীফিন হাসান চৌধুরী নুথান ও বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রহমান প্রমুখ। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ মহেশপুরে প্রস্তাবিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ইকোপার্ক প্রাচীন ঐতিয্যে নীল কুঠির ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জাদুঘর ও গন্থগার পরিদর্শন করেন। পরিদর্শন কালে এর বিভিন্ন উন্নয়ন মুলক দিক নির্দেশনা দেন।

























