প্রথম টি-টোয়েন্টিতে বাগড়া দিতে পারে বৃষ্টি

0
2449

গড়াইনিউজ২৪.কম:: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ‍দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। শ্রীলঙ্কার মাটিতে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে জয় পায়নি বাংলাদেশ। আর প্রেমাদাসা স্টেডিয়ামে এখনও পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। কিন্তু পাল্লেকেলেতে তারা ১১টি ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে। আর হাম্বানতোতায় শ্রীলঙ্কা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। বলা হচ্ছে, আর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট শক্ত। সুতরাং, শুরুর দিকে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। এখানে সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল ১৫০ এর মতো রান করেছে। সবমিলিয়ে এখানে ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৪টি ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা জয় পেয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়টি এসেছিল গতবছর বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে। আর এই সফরেই প্রথমবারের মতো টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয়ের স্বাদ এসেছে অবশ্য অনেক আগেই।