ঈশ্বরদীতে সুস্বাদু দই তৈরী করছে কার্তিক ঘোষ

0
1810

সেলিম আহমেদ, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা গড়াইনিউজ২৪.কম::ঈশ্বরদী পৌর এলাকার নুর মহল¬¬ার স্থায়ী বাসিন্দা কার্তিক ঘোষ দীর্ঘ দিন থেকে মজাদার স্বাদের দই তৈরী করে আসছেন। মূলত তিনি দই এবং ঘি তৈরী করেন। কার্তিক ঘোষ জানান দুধ, চিনি এবং মিছরি দিয়ে মূলত দই তৈরী করা হয়। প্রথমে দুধকে দীর্ঘ ৬-৭ ঘন্টা চুলার উপরে বড় হাড়িতে জাল দিতে হয়। এরপর জাল দেওয়া ওই দুধ মাটি অথবা প্ল¬াষ্টিকের পাত্রে ভরে রাখা হয়। কিছু সময় রাখার পর দই জমতে থাকে। দই তৈরীতে পুরানো দইয়ের বীজের প্রয়োজন হয়।
তিনি বলেন, অনেক দই কারখানার মালিক দুধের ক্রিম তুলে নিয়ে সেই দুধ দিয়ে দই বানিয়ে থাকেন। ক্রিম তুলে নেওয়া দইয়ের স্বাদ নেই এবং কার্যকরিতা খুবই কম। এসব অসাধু দই ব্যবসায়ীদের জন্য সকলের বদনাম হয়ে থাকে। তিনি আরও বলেন, এখানে বগুড়ার অভিজ্ঞ কারিগর দ্বারা দই তৈয়ারী করা হয়। আমার স্বর্ণা দই কারখানায় কোন প্রকার দুধের ক্রিম উত্তোলন করা হয় না। তাই এই দইয়ের স্বাদ এবং কার্যকরিতা অনেক বেশি। আমার কারখানার দই যদি কেউ ভেজাল প্রমাণিত করতে পারে তাকে নগদ পাঁচ হাজার টাকা পুরষ্কার করা হবে।
তিনি আরও বলেন, ব্যবসা একটি সম্মানজনক পেশা। খরিদ্দার হচ্ছে লক্ষি তাই তাদের কথা মাথায় রেখে এখানে উন্নত মানের দই তৈরী করা হয়। দই খেলে হজম শক্তি বেড়ে যায়। সেই সাথে তিনি আরও বলেন, পৈত্রিক সূত্রে তাদের দইয়ের এই ব্যবসা, এই কারখানায় উৎকৃষ্ট মানের দই তৈরী করা হয়। দীর্ঘ ৪০ বছর ধরে তাদের বাপ-দাদা এবং তারা দই তৈরী করে আসছেন। দই এবং ঘি তৈরী করার কারণে তার পরিচিতি অনেক। ঈশ্বরদী ও আশপাশের অনেকেই তাকে এক নামে চিনে জানে। বাজারে কার্তিক ঘোষের দইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার মোতাবেক দই সাপ্ল¬¬াই করা হয় বলে একথা তিনি জানান।