
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: ইঁদুর এর দিন হবে শেষ, গোড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার আয়োজনে আজ ১২ অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) পাবনা উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহাম্মেদ, সম্মানিত অতিথি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সাধারণ শাখা) লুৎফুন নাহার শারমীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ রোকনুজ্জামান, কৃষি তথ্য সার্ভিস পাবনা তথ্য অফিসার খালেদীন আনাম উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপ-সহকারী কৃষি অফিসার শেখ জামাল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিগন। আলোচনা বক্তৃতা কালে বক্তারা ইঁদুর এর ক্ষতিকর বিষয় এবং তার প্রতিকার সংক্রান্ত্র নানাবিধ আলোচনা করেন ও ইঁদুর নিধন সম্পর্কে একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন। বাংলাদেশে ইঁদুর এর আক্রমণে বছরে উৎপাদিত আমন ধানের শতকরা ৫ থেকে ৭ ভাগ, গমের ৪থেকে ১২ ভাগ, গোল আলু ৫ থেকে ৭ ভাগ আনারসে ৬-৯ ভাগ নষ্ট করে সব মিলিয়ে ইঁদুর গড়ে মাঠ ফসলের ৫ থেকে ৭ শতাংশ ও গুদাম জাত শস্যের ৩-৫ শতাংশ ক্ষতি করে। এছাড়াও সেচ নালা নষ্ট করে ৭ থেকে ১০ ভাগ এসব কারনে ধান গম সহ গুদাম, চালকল মালিক, কৃষক ও ব্যবসাহি ইঁদুরকে গুরুত্বপূর্ণ বালাই হিসেবে চিহ্নিত করেছে।
পরে প্রতিটি বøকে সর্বোচ্চ ইঁদুর নিধন কারীকে পুরস্কার ঘোষণা করা হয়।

























