কুষ্টিয়া বটতেল ইউনিয়নের হুজি নেতা মোশাররফ এখন সরকার পতনে তৎপর!

0
509
গোল চিহ্নিত হুজি নেতা মোঃ মোশাররফ। ছবি: সংগৃহিত

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো গত ৪ বছর আগে। হরকাতুল জিহাদের সক্রিয় ক্যাডার ছিলো কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন এর নতুন পাড়া গ্রামের ৪নং ওয়ার্ড বি.এন.পির সাবেক সভাপতি মরহুম গনী মেম্বার এর ছেলে মোঃ মোশাররফ। তথ্য সুত্রে জানা যায়, বটতৈল ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের মোঃ মোশাররফ হোসেন যুবক বয়সে হরকাতুল জিহাদের সাথে জড়িত হয়ে পরে। তার বাবা বি.এন.পি করার কারণে ইসলাম পন্থী বহু সংগঠন এর সাথে সম্পর্ক থাকায় তাদের বাড়িতে ঐ সব দলের অনেক নেতা তাদের বাড়িতে আসতো এমনকি হরকাতুল জিহাদের নেতারাও আসতো। বি.এন.পি জামায়াত জোট সরকারের সময় ইসলামি আইন ও রাষ্ট্র প্রতিষ্ঠার নামে হরকাতুল জিহাদের ক্যাডাররা সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে। হরকাতুল জিহাদ অপ্রতিরোদ্ধ শক্তিতে পরিনত হয়। মোশাররফ হরকাতুল জিহাদের সামরিক শাখার একজন নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং তার সাংগঠনিক কাজের দক্ষতার জন্য সর্বোচ্চ নেতাদের সুনজরে আসে। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরে চরমপন্থী সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বড় বড় জঙ্গি ধরা পড়ে। আইনের আওতায় বিচার ও শাস্তি পাওয়ায় মোশাররফ এর মতো অনেকে গা ঢাকা দিলেও মোশাররফ তা না করে এলাকায়ই অবস্থান করে অনেক টা নিরবে। বি.এন.পি কিংবা হরকাতুল জিহাদ এর কোনো কর্মসুচিতে সক্রিয় অংশ গ্রহন না করলেও গোপনে তাদের আর্থিক সহায়তা করতে থাকে। ক্ষমতাশীন দল আওয়ামী লীগ ২০১৭ সালে সংগঠন গোছাতে জেলা উপজেলা ও বিভিন্ন কমিটির সম্মেলন করে সেই সময় সুযোগ বুঝে অনেকেই আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তাদের ভেতর অন্যতম বটতৈল ইউনিয়ন এর মরহুম গনী মেম্বারের ছেলে মোশাররফ, আওয়ামী লীগের সাথে ঘাপটি মেরে বসে থেকে সরকার বিরোধীদের গোপনে সহায়তা করে আসছে। এলাকার অনেকের ধারণা গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকাকে হারাতে মোশাররফের সক্রিয় হাত ছিল। বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভিতর ঘাপটি মেরে থাকা মোশাররফ আবারও সরকার পতনে তৎপর হয়েছে বলে জানা যায়, আরও অভিযোগে জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী পরাজিত হওয়ার পর সারা দেশের মতো কুষ্টিয়াতে ইসলামি আন্দোলনের ব্যানারে সকল সরকার বিরোধী জঙ্গি গোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলে( গত ৪ বছর আওয়ামী লীগ হিসাবে লুকিয়ে থাকা) দেখা যায় মেশাররফ সক্রিয় নেতৃত্ব দিয়ে সরকার পতনের জন্য শ্লোগান দিচ্ছে। বিষয়টা বটতৈল ইউনিয়ন এর সাধারণ মানুষের কাছে ভাবনার বিষয় হয়ে দেখা দিয়েছে। এলাকাবাসীরা ও স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন এই বিষয়ে দ্রæত পদক্ষেপ নিতে হবে। না হলে আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতেই থাকবে। আর এই মোশাররফ কে ইউনিয়ন আওয়ামী লীগে যে এনেছে তাকেও খুঁজে তাদের বিচারের জোড় দাবী জানাচ্ছি।
কুষ্টিয়ার সচেতন মহলের দাবি এরকম হাজারও হরকাতুল জিহাদ, জামাতুল মুজাহিদ, জামাত বিএনপির পেত্মাতা গত ৪/৫ বছরে আওয়ামী লীগে ঘাপটি মেরে থেকে এখন সরকার পতনে সক্রিয় হচ্ছে মোশাররফ এর মতো। তাই দ্রæত কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন এর মোশাররফসহ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কমিটি ও সকল সহযোগী সংগঠনের ভেতর ঘাপটি মারা এই সকল ইসলামের নামে নৈরাজ্য সৃষ্টি কারীদের আইনের আওতায় এনে দেশ ও দেশের জনগণের জান মাল রক্ষা ও প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক কর্মিদের মুল্যায়ন এখন সময়ের দাবি।