সোহান’স কোচিং সেন্টারের কর্মচারীকে তুলে নিয়ে মারধর ও চাঁদাবাজির অভিযোগ কোয়েলের বিরুদ্ধে!

0
1655

সেলিম রেজা সালাম, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম: কুষ্টিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রক্তিম উদ্দিন কোয়েল, জুয়েল, শেখ দীপ্ত’র নামে চাঁদার অভিযোগ, চাঁদা না পেয়ে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলামকে তুলে নিয়ে যেয়ে মারধরের অভিযোগ উঠেছে।
কুষ্টিয়া শহরের ৪ নং ওয়ার্ডে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকায় এমন চাঁদাবাজি হুমকি ধামকি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত ৭ই মার্চ মঙ্গলবার সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলামকে তুলে নিয়ে মারধর করে এবং কোয়েল ও তার সন্ত্রাসী বাহিনী বলতে থাকে তোর ক্ষমতা থাকলে কিছু করিস, আমার এলাকাই ব্যবসা করতে হলে আমাদের কথা মতই করতে হবে। আমাদের দাবী দাবা পূরন না করলে তোদের কপালে দুঃখ আছে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনটি অভিযোগ করেন আহত ভূক্তভোগী সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, অত্র এলাকায় যতগুলো কোচিং ও ব্যবস্যা প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কালকের ঘটনাই প্রত্যক্ষদর্শীরা জানান ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কোয়েল বেপোরোয়া হয়ে উঠেছে। সন্ত্রসীমূলক আচারন করছে। একজন জনপ্রতিনিধির এমন আচারন কোন ভাবেই মেনে নেওয়া যায়না। সে জনগণের সেবাই নিয়োজিত থাকবে, জনগণের ভালোমন্দ দেখবে, জনগণের রক্ষক হবে। কিন্তু সে তা না করে উল্টো জনগনের আতংকের কারন হয়ছে। প্রশাসন ও উর্দ্ধতন কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করলে ভালো হয় সে পদক্ষেপ গুলো নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে একজন জনপ্রতিনিধি এমন আচরন ভবিষ্যৎে যাতে না করতে পারে সে বিষয়ে কুষ্টিয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড এর অভিযুক্ত কাউন্সিলর রক্তিম উদ্দিন কোয়েল এর সাথে কথা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলা মিথ্যা বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কুষ্টিয়া সুনামধন্য কোচিং সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পরিচালক মোঃ নাহিদুল ইসলাম সোহান এর সাথে কথা হলে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে অর্থ আদায় করে থাকে। কিছু দিন আগে আমার কাছে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। কিন্তু আমি দিতে অপারোগতা প্রকাশ করলে সে আমার কর্মচারীকে তুলে নিয়ে মারধর করেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১। রক্তিম উদ্দিন কোয়েল, ২। মোঃ জুয়েল, ৩। শেখ দিপ্ত সহ অজ্ঞাত আরো ১/২ জনের বিরুদ্ধে এজাহার জমা দিয়েছি। এজাহার জমা দেওয়ার পরে তাদের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তার আপন মামাতো বোনকে দিয়ে আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে চক্রান্ত চালাচ্ছে। আমার প্রতিষ্ঠানের কোন এক শিক্ষক নাকি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। যা সর্ম্পুন্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমার পুরো প্রতিষ্ঠান সিসি টিভির আওতাভুক্ত। বর্তমান ডিজিটাল যুগে প্রেমের প্রস্তাব কোন না কোন ডিভাইজের মাধ্যমেই হতে পারে। এমন কোন তথ্য প্রমান দিতে পারলে আমাদের কে যে সাজা দিবেন আমরা তা মাথা পেতে নিবো। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। যাতে আগামীতে কেউ এমন জঘন্যতম কাজ করতে না পারে। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। দুই পক্ষের পালটা পালটি অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।