
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, যেন দেখার কেউ নেই। মোঃ আসাদুজ্জামান রনি সিনিয়র সহ সভাপতি আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগ শাখা দৌলতপুর কুষ্টিয়া ১১ নাম্বর আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিথাপাড়ার নাজির মালিথার বাড়ি হতে যুবলীগ নেতা আসাদুজ্জামান রনি এর বাড়ির সামনে পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ইতিমধ্যে মানুষ চলাচলের অযোগ্য স্থানে ১৮০ ফিট রাস্তা নির্মানের এল.জি.এস.পির কার্যাদেশ হলে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার উক্ত কাজের দায়িত্ব পান। কিন্তু সে উক্ত কাজ যেখানে মানুষ চলাচলের অযোগ্য সেখানে না করে রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখানে রাস্তা ভালো সেখানে থেকেই শুরু করে। এ বিষয়ে মেম্বারের সাথে কথা বলতে গেলে সে বলে আমি ১৮০ ফিট এলজিএস পির কাজ পেয়েছি। রনির বাড়ির সামনের অবস্থা অনেক খারাপ মানুষের চলাচলের একদম উপায় নেই আমি কাজ ওখান থেকেই শুরু করতে চাই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওখানে কাজ করতে দিচ্ছে না বলে এই প্রতিবেদককে জানান। এলাকার জনগণের দাবী বেশি কাঁদার কারনে আমাদের যেখানে চলাচল করতে অসুবিধা হচ্ছে সেখান থেকেই কাজ শুরু করা হোক। প্রয়োজনে চেয়ারম্যান এসে রাস্তা দেখে যাক। যেখানে জনগণের যাতায়াতের সমস্যা সেখানেই ১৮০ ফিট কাজ হবে কিন্তু ইউপি চেয়ারম্যান বাধা দিচ্ছে বলছে শুরু থেকে হবে কিন্তু যেখানে কাদা সেখানে উনি করতে দেবেন না এ নিয়ে চেয়ারম্যান এবং মেম্বার এর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এই বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে েেযাগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই, যদি কেউ এই রকম অভিযোগ দেয় তাহলে বিষয়টি খতিয়ে দেখবো।

























