গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনা মামলার সাখাওয়াত গ্রেফতার!

0
573

গোদাগাড়ী প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর নিমঘটু গ্রামের বহুল আলোচিত ধানের ক্ষেতে সেচের জন্য সময়মত পানি না পেয়ে দুই আদিবাসী কৃষক আত্মহত্যা প্ররোচনাদান মামলার পলাতক আসামী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর মো: সাখাওয়াত হোসেন (৩০), কে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ। ৩ এপ্রিল রবিবার দিবাগত রাত ০১.০০ টার দিকে পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ গোদাগাড়ীর নেতৃত্বে গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, ২৩/০৩/২০২২ তারিখ বিকাল অনুমান ৫.০০ টার দিকে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত এর নিকট সেচের জন্য পানি চাইলে অপারেটর সাখাওয়াত পানি দিতে গড়িমসি করলে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ইশ্বরপুর নিমঘটু গ্রামের আদিবাসী কৃষক ১। অভিনাথ মার্ডি (৩৬) ও ২। রবি মার্ডি (২৭) তাদের জমিতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন। নিহতদের পরিবারের মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন সাখাওয়াত।