অনলাইন নিউজ পোর্টাল বিডি সংলাপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত!

0
743

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: “সত্য প্রকাশে বদ্ধ পরিকর” এই শ্লোগানকে সামনে রেখে তারেক বিন আজিজের সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত অনলাইন ভিত্তিক পত্রিকা বিডি সংলাপ প্রথম প্রতিষ্ঠা বার্ষকী পালন করা হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিডি সংলাপ২৪.কম এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ডঃ আব্দুর রহিম সুপার মার্কেট (দ্বিতীয় তলা) বাবর আলী রেলগেট কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়। অনলাইন নিউজ পোর্টাল “ বিডিসংলাপ২৪.কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক তারেক বিন আজিজ বলেন নতুন ধারার পত্রিকাটি ভিন্ন দৃষ্টি ভঙ্গি নিয়ে গণমানুষের কাছে সত্য ও নিরপেক্ষ বার্তা পৌঁছে দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি, তাই যেকোন পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ। থাকতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা মানুষ ও সমাজকে সচেতন করে তুলবে। শক্ত কলমে লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজে যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে সমাজের জন্য কাজ করতে গেলে প্রতিকূলতা আসতেই পারে। শত প্রতিকূলতাকে অতিক্রম করে সুপ্ত প্রতিভার বিকাশে সমাজের অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকদের বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এজন্য তিনি সাংবাদিক সহ সমাজের সকলস্থরের মানুষের নিকট সহযোগিতা কামনা করছি। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, দৈনিক সময়ের কাগজ এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূর নবী বাবু, দৈনিক জনমতামত এর সম্পাদক ও প্রেসক্লাবে নির্বাহী সদস্য ইবরাহীম হোসেন মিরাজ, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রাইম ভিশন বিডি. কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাাসিবুর রহমান রুবেল, রিপোর্টাস ক্লাবের সহসভাপতি আশরাফ আলী, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক ও গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ, খবর প্রতিক্ষণ এর সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবর এর নির্বাহী সম্পাদক মাহফুজ আহমেদ তৌহিদ, খবর প্রতিক্ষণ পত্রিকার বার্তা সম্পাদক আরিফুজামান আরিফ, কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের প্রচার সম্পাদক আশরাফুল হক টিপু, সময়ের অপরাধ চক্র পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ রাব্বী আহমেদ, দৈনিক প্রতিজ্ঞার সহঃ সম্পাদক মোঃ সেলিম রেজা সালাম, গড়াইনিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার মোঃ রুবেল হোসেন, বিডিসংলাপ টোয়েন্টিফোর ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক মোমিনুর রহমান মমিন, নিজস্ব প্রতিনিধি আশিক, ঋত্বিক সহ অনেকেই। অনুষ্ঠানটির শারীরিক দিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন সাংবাদিক কামরুল হাসান।

প্রকাশ সময়ঃ বাংলাদেশঃ ২১.১০ মিনিট।