
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীনেশ সরকার গত বুধবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়। তার তিনটি ডোজ টিকা নেওয়া রয়েছে। ভালো আছেন। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন এবং ভালো আছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

























