না ফেরার দেশে পারি জমালেন হালিমুজ্জামান!

0
700

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সুপরিচিত মুখ মৃত খন্দকার নুরুজ্জামানের মেজ সন্তান দীর্ঘদিন স্ট্রোকজনিত কারনে অসুস্থ থাকা অবস্থায় গত ১৫ই জানুয়ারী ২০২২ইং রোজ: শনিবার বিকাল ৪.৩০মিনিটে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মরহুম খন্দকার হালিমুজ্জামান দীর্ঘদিন ব্রেন স্ট্রোক ও কিডনী সমস্যায় ভুগতেছিলেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞার ভারপ্রাপ্ত সম্পাদক, গড়াইনিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক এবং কুষ্টিয়া এফ এম রেডিও জট্টিল এর সিইও আতিকুজ্জামান ছন্দ’র পিতা মরহুম খন্দকার হালিমুজ্জামান সদালাপী ও মিষ্টভাষী মানুষ ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।