১১ই জুন শেখ হাসিনার কারামুক্তি দিবসে জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

0
683

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: আজ ১১ ই জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৮ সালের এই দিনে ততকালীন সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের দায়েরকৃত মিথ্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনা জামিনে মুক্ত হয়ে নেতা কর্মিদের মাঝে ফিরে আসে। দিবসটি উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেন। কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কলকাকলি স্কুলের প্রধান শিক্ষীকা জেবুন নেছা সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শামস তানিম মুক্তি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ সহ জেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।