বজ্রপাতে দুই নারীসহ নিহত ৪ ফেনী ও চট্টগ্রামে

0
734

জান্নাতুল ফেরদৌস প্রিয়ন্তী,গড়াইনিউজ ২৪.কম: ফেনী ও চট্টগ্রামে বজ্রপাতে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। রবিবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে দুই জেলায় ঝড়-বৃষ্টি চলাকালে এই ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন ভানুমতি দাশ ও লাকি রানী দাশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় চারজন মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত মালতী দাশ ও শোভা রানী দাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুরে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরী মারা গেছে। মৃতরা হলো ছয় বছর বয়সী আল আমিন ও ১৫ বছর বয়সী তামান্না আক্তার। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকালে উপজেলার আলমপুর গ্রামের আনু ফরাজি বাড়ির সোলেমানের মেয়ে তামান্না আক্তার ও বাহার উল্লার ছেলে আল আমিন বৃষ্টির সময় ঘর থেকে বের হয়। তখনই বজ্রপাত হলে তারা আহত হয়। স্বজনরা তাদের উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।