সেভ লাইফ ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসহায় দু:স্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ!

0
927

গড়াইনিউজ প্রতিবেদক: আজ ৭ই মে ২০২১ রোজ শুক্রবার ইফতারির আগে কুষ্টিয়া শহরের বিভিন্ন জনবহুল স্থানে ইফতার সামগ্রী বিতরণ কালে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকী বলেন ,ভালোবাসা আর সম্মান পেতে বেশী কিছুর প্রয়োজন হয় না আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের যেই দায়িত্ব এবং কর্তব্য থাকে তা যথাযথভাবে পালন করার মাধ্যমে মানুষের ভালবাসা অর্জন করা সম্ভব।

আমরা সেভ লাইফ ফাউন্ডেশন প্রতিদিনের মত যেভাবে অল্প কিছু মানুষের হাসির কারণ হয়ে দাঁড়ায় এর থেকে আনন্দ এবং অর্জনের আর কিছু নাই দুনিয়াতে সকলের ভালবাসা ও দোয়াতে আমাদের কার্যক্রম প্রতিদিনের ন্যায় এগিয়ে যাচ্ছে রমজান মাসজুড়েই এই কার্যক্রম চলমান থাকবে।