

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় প্রতিদিনের ন্যায়, গতকাল সোমবার বিকেলে মায়ের সাথে আমলাপাড়াস্থ একটি এতিমখানায় ও শহরের বিভিন্ন এলাকার অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা এবং খাদ্য বিতরণ করেছেন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক তরুন প্রজন্মের আইকন জেডএম সম্রাট। গতকাল বিকেলে আমলাপাড়া এতিমখানায় আর্থিক সহয়তা ও খাদ্য বিতরণ কালে সাংবাদিকদের তিনি বলেন, করোনা মহামারির এই ক্রান্তি লগ্নে আমি শুরু থেকেই প্রতিদিন, জননেতা আতাউর রহমান আতা ভাইয়ের নির্দেশে ত্রাণ, আর্থিক, সহায়তা, খাদ্য সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। জেডএম স¤্রাট আরো বলেন, জননেতা আতা ভাই নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা না করে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই যতদিন আল্লাহ তায়ালা বাঁচিয়ে রাখেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ইনশাআল্লাহ মানুষের কল্যানে কাজ করে যাবো। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় গতকালও ৩ শতাধিক মানুষের মধ্যে মধ্যে খাদ্য বিতরণ করেছি এবং আর্থিক সহায়তা করেছি। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জেডএম সম্রাটের মা কুষ্টিয়া পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানাজ সুলতানা বনি, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজা আহমেদ জয়, সায়াদ রাইচ এজেন্সির ম্যানেজার ও সময়ের কাগজ পত্রিকার শহর প্রতিনিধি দ্বীন ইসলাম (রাসেল), কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (লিংকন), জাহিদ এগ্রোফুডের কর্নধার জাহিদ হাসান, বেঙ্গল গ্রæপের কর্নধার বকুল হোসেন, কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুমন, জেড.এম.নবাব ও সনেট, শাফী, নেওয়াজ, শরীফ সহ অন্যান্যরা। মহিলা কাউন্সিলর শাহনাজ সুলতানা বনি বলেন, আমি গর্বিত এমন একজন সন্তানের মা হতে পেরে, যে সন্তান সব সময় শুধু মানুষ কে নিয়েই চিন্তা করে, তাদের জন্য কাজ করে যাচ্ছে। আমার ছেলে স¤্রাটকে এই করোনায় অসহায়দের জন্য কাজ করতে উৎসর্গ করেছি, আপনারা আমার সন্তানের জন্য দোঁয়া করবেন, যাতে সব সময় আপনাদের জন্য সাধ্য অনুযায়ী পাশে থাকতে পারে।
গড়াইনিউজ২৪.কম/ সুমন
প্রকাশ: বাংলাদেশ সময়: ১২.১৪ (এম) ঘন্টা, ২০২০।










![[১] বাংলাদেশসহ চার দেশের যাত্রীবাহী ফ্লাইটের নিষেধাজ্ঞা ২১ জুন পর্যন্ত বাড়িয়েছে কুয়েত](https://goraynews24.com/wp-content/uploads/2021/05/DD-1-100x70.jpg)













