
নাজমুল হোসেন, গড়াইনিউজ২৪.কম:: (নোভেল-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। দিন যত যাচ্ছে ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশ লকডাউন হওয়ায় অনেকে না খেয়ে দিন পার করছে। এদিকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের ছিন্নমূল মানুষের পাশে তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল। আব্দুল হান্নান মন্ডল বলেন, উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর অবস্থা ভাবা যাচ্ছেনা। সারা দেশে অচলাবস্থা বিরাজ করায় কাজে বের হতে পারছেনা দিনমজুরেরা। কাজের অভাবে ঘরে বসে না খেয়ে থাকতে হচ্ছে পুরো পরিবার নিয়ে। দেশের এমন বৈশ্বিক এই বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বর্তমান দেশ ব্যাপি করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে কর্মজীবী মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বিশেষ করে আমার এই ইউনিয়নের ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, এমন দৃশ্য দেখে তাদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছি। অসহায় পরিবারদের মধ্য হতে শত শত পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন। আজ শুক্রবার দুপুরে নিজ বাসভবনের সামনে এসকল দুঃস্থ ও অসহায় পরিবারকে এবং অনেক অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। কোন প্রকার গন জমায়েত না করে প্রত্যেককের হাতে ত্রাণ সামগ্রী দেন চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।

























