

জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা প্রতিনিধি:: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে যুবককে পিটিয়ে হত্যার সংবাদ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে তিনটার সময় পার্শ্ববর্তী দোকানদার/সেলসম্যান এর সাথে বিরোধের জের ধরে এই হামলা ও পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম অনিক (২৫) সে বাবর আলী মার্কেটে আমিন গার্মেন্টস এর সেলসম্যান হিসেবে চাকরি করতো। হাতুড়ি বাটাম এবং দেশীয় ধারালো অস্ত্র এই দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা। ঘাড়েসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হলে তাকে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিতে বললে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। এই ঘটনার পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেটে ও আশেপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। ঘটনাস্থলের দোকান পাট বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকারীদের কয়েকজন এর নাম জানা গেলেও বিষয়গুলো আরো যাচাই-বাছাই এর পর পাঠকদের জন্য প্রকাশ করা হবে। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান আমরা স্থান পরিদর্শন করেছি এবং তদন্ত করছি তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অনিকের পরিবারের পক্ষ থেকে কোন মামলার অভিযোগ করেনি।
























