কুষ্টিয়া পাসপোর্ট অফিসের খবর প্রকাশিত হবার পর বিভিন্ন মহল থেকে হুমকি প্রদান!

0
2419

কুষ্টিয়া অফিস ॥ ভোগান্তির আর এক নাম কুষ্টিয়া পাসপোর্ট অফিস! যেন দেখার কেউ নেই। এই খবর সংবাদপত্রে প্রকাশ হবার পর থেকেই এডি শাজাহানের নির্দেশে তার নিয়োজিত দালাল ও সুবিধাবাদি বিভিন্ন মহল থেকেই আমাদের সাংবাদিককে হুমকি প্রদান করছে । এডি শাজাহান তার দূর্নীতি ও অপকর্ম ঢাকতেই বিভিন্ন মহল থেকে ভয়ভিতী ও দেখে নেবার হুমকি প্রদান করছে । ধারবাহিক প্রতিবেদনের ২য় পর্বে এডি শাজাহানের দূর্নীতীর খবর আবার প্রকাশ করা হলে আমাদের সংবাদকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি অব্যাহত রাখবেন বলে তার অফিস সহকারী ও অফিসের লোকজনের মাধ্যমে জানান । কুষ্টিয়া পাসর্পোট অফিসে এডি শাজাহানের দূর্নীতীর খবর প্রকাশ হবার পরেই নড়েচড়ে বসে এডি শাজাহান ও তার অফিসের লোকজন । পাসপোর্ট করতে আসা অনেকেই জনান, পত্রিকায় সংবাদ পরিবেশনের পর থেকে নিয়ম মাফিক ফরম জমা নেওয়া হলেও হয়রানির স্বীকার হচ্ছে পুলিশি তদন্ত রিপোর্ট পেতে । পুলিশ তদন্ত হবার পর পাসপোর্ট ফাইলটি কুষ্টিয়া অফিসেই পড়ে থাকে সেটা পাসপোর্ট আকারে প্রিন্ট করার জন্য ঢাকাতে পাঠাতে অনেক দেরী করেন এডি শাজাহান ও তার অফিসের লোকজন । পাসপোর্ট করতে আসা লোকজন এ বিষয়ে জানতে চাইলে এডি শাজাহান বলেন সাইবার সমস্যার কারনে ফাইল ঢাকাতে প্রেরন করা সম্ভবপর হচ্ছে না । কিন্তু যেসকল ফাইল এডি শাজাহান এবং তার চ্যানালের মাধ্যমে জমা নেওয়া হয় সেগুলু খুব সহজেই নির্দিষ্ঠ কমিশনের মাধ্যমে ঢাকাতে পাসপোর্ট বই প্রিন্ট করার জন্য ঢাকাতে প্রেরন করা হয় ,এবং খুব সহজেই বই এ সকল পাসপোর্ট হাতে পেয়ে যায় সাধারন মানুষগুলো । ফাইল জমা নেওয়া হলেও নিয়মিত হয়রানির স্বীকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা দূর দুরান্ত সাধারন জনগন । অতিরিক্ত টাকা প্রদান না করলে সময়ের থেকেও বেশী সময় লাগান এডি শাজাহান পাসপোর্ট বই পেতে । আসতে না আসতেই আবারও চালু করেছে আনঅফিসিয়ালভাবে ফর্ম জমা নেওয়ার নিজস্ব চ্যানেল । গতবার ২০১৩ সালের মত নয়, এবারে একটু ভিন্ন ভাবে পাসপোর্ট ফর্ম জমা হয় লাইনেই, কিন্তু মাত্র ১ ঘন্টার জন্য। সরেজমিনে গিয়ে দেখা গেছে সকাল ৮ টার সময় লাইনে দাড়িয়ে ফর্ম জমা দিতে পারি নাই অনেকেই। কারন এডি শাজাহারেন জ্বালাময়ী ভাষন শোনার জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে ঘন্টার পর ঘন্টা। তারপর জমা হবে ফর্ম সেটাও হবে মাত্র ১ টা পর্যন্ত। তারপর আর লইনে ফর্ম জমা হবে না। কিন্তু সেই একই ফর্ম ঠিকই জমা হবে এডি শাজাহানের তৈরি করা নিজস্ব চ্যানেলে । এটাই হল এডি শাজাহানের আনঅফিসিয়াল ফর্ম জমা নেবার নিয়ম। সংবাদ সংগ্রহের কাজে যেয়ে আমাদের এই প্রতিবেদক কথা বলেন এক ভোগান্তির স্বীকার এক ব্যাক্তি, নাম হাসান আলী, বাড়ি- বাড়াদী, কয়া, কুমারখালী, খুব অসুস্থতার জন্য ভারতে চিকিৎসার জন্য পাসপোর্ট করেন অতি জুরুরীভাবে, সে ফর্ম জমা দেয় কিন্তু প্রায় ২৩ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সে পাসপোর্ট হাতে পায় নি, আর এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের সুনাম ক্ষুন্য হতে বেশি দিন সময় লাগবে না, এবং ভোগান্তির শেষ থাকবে না। জানা যায়, সরকারী নিয়মনুযায়ী সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ফর্ম অফিসিয়াল ভাবে জমা নেবার কথা থাকলেও কুষ্টিয়া পাসপোর্ট অফিসের এডি সরকারের নিয়মকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এডি শাজাহানের নিজস্ব মনগড়া নিয়মে চলছে পাসপোর্ট জমা নেওয়া ও দেওয়া। পাসপোর্ট নিতে আসা অনেকই বড় লাইনে দাড়িয়ে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাক্তি জানান, ২১ দিন সময় দেয়া থাকলেও ৩০/৩৫ দিন অতিবাহীত হবার পরেও তাদের পাসপোর্ট এখনও হাতে পাইনি । অনেকেরই অভিযোগ অতি জুরুরী আর সাধারন পাসপোর্ট এর সময় একই লেগে যায়। আবার অনেকের অভিযোগ এডি শাজাহানের অফিসের চ্যানেলের মাধ্যমে পাসপোর্ট করতে দিলে সময় মত পাসপোর্ট হাতে পাওয়া যায়। এছাড়াও কুষ্টিয়া পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া যায় সেটা হল পুলিশ তদন্ত হলেও সেই রিপোর্ট অফিসে পরে থাকে যা সময়মত ঢাকাতে প্রেরণ করা হয় না। অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,এ ব্যাপারে আমাদের কিছু করার নাই এ সকল কাজ এডি স্যার নিজেই করে থাকে।
আগামীকাল পড়–ন কুষ্টিয়া পাসর্পোট অফিসের এডির ব্যাক্তিগত দক্ষ দুইজন কর্মচারী নিয়োগ প্রসঙ্গে।