
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া সদর উপজেলা সাব- রেজিষ্ট্রার নুর মোহম্মদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে হাত-পা বাধা ও মারাত্বক জখম অবস্থায় নুর মোহম্মদকে উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদর ফাাঁড়ির ইনচার্জ জানান, রাত ১১টার দিকে বাড়ির মালিক পুলিশকে ফোন করে জানান নুর মোহম্মদ হাত-পা বাধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নুর মোহাম্মদ ওই বাড়ির তিনতলার একটি ফ্লাট ভাড়া নিয়ে একাই থাকতেন বলেও জানায় পুলিশ। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদেীস জানান, কেবা কারা কি কারনে নুর মোহাম্মদকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই নুর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ আছে বলে নিশ্চিত করেন এই চিকিৎসক। নিহত সাব রেজিষ্ট্রার নুর মোহম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

























