অদেখা ভালোবাসা — শাহানা পারভিন

0
3439
অদেখা ভালোবাসা ---------------------- শাহানা পারভিন রেখা

কবি: শাহানা পারভিন রেখা
কবি: শাহানা পারভিন রেখা

বাতাসে সফেদের সুঘ্রাণ

আমার ব্যক্তিগত কবরে

“নো এন্ট্রি”

সাইনবোর্ড টানিয়ে শুয়ে আছি

বকুল ফুলের কয়েকটি

চুপচাপ এসে ঘুমিয়ে পড়লো পায়ের উপর।

উল্টানো করমচা পাতায় খয়েরি সন্ধে নামে…

একটি চুম্বনের অনেকদিন

আগে মৃত্যু হয়েছিল।

স্বপ্নে চলেছি নির্জন কোন

ট্রেনের কামড়া

সবুজ ধানক্ষেত,অরন্য,

পাহাড় চলো নেমে পড়ি

অনেক বছর ধরে হাঁটতে হাঁটতে

আমি ঢুকে পড়েছি তার চোখে

তার চোখ যেন একটি সমুদ্র

নীলজলের পদ্মপাতা।

তার চোখের ভেতর বসে আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম।

একলক্ষ মৃত্যু ঘিরে ছিলো আমাকে

পৃথিবীতে “সময়”ই হলো সবচেয়ে বড় বেঈমান ;

তাকে দেখেছিলাম মাতাল অবস্থায়

মৃত্যু কি তাকে প্রথম সঙ্গম করেছিলো।

মাছিদের উড়াউড়ি চলতে চলতে ঢুকে পড়েছি

চালতে ফুলের মতো নরম তার

চুলের ভেতর চুল যেন তার লতা-পাতায় ঠাসা কোন

বন ঈশ্বর তুমি কি তাকে আলিঙ্গন করেছিলে?

আত্মহত্যার তীব্র প্রতিশ্রুতি নিয়ে শরীর ভ্রমনকারী সন্ধ্যা নামে

কাটা হাতের রক্তে পৃথিবী সরিয়ে তাকে নিয়ে জেগে জেগে

নদী দেখি একটি রাত হোক হাজার বছরের সমান

শীতকালীন ফুলের মতো বেঁচে থাকাটা করবো চাষ।

গোলাপ,রজনীগন্ধা,গাঁদার মতো সুন্দর হয়ে ফুটবে বেঁচে থাকাটা।

সে মরে গেছে কবেই খুব ধীরে চারিদিকে মৃত্যু এ আমি নয়।

চারিদিকে অন্ধকার এ আমি নয়। চারিদিকে ধর্ষন এ আমি নয়।

প্রভু আপনি কি তাকে অভিশাপ দিয়েছিলেন?

পেছনে পড়ে থাকে সবুজ ঘাস পড়ে থাকে ব্যথা ব্যথার মায়া।

ঢুকে পড়েছিলাম তার কবিতার ভেতর কবিতাও কি কখনো কখনো কবর হয়?

“কখনো না” তাহলে পথ হও আলো দাও মুক্ত করো ঘুমিয়ে আছি

অচেনা রেললাইনে কয়েক লক্ষ ট্রেন চলে গেছে আমার উপর দিয়ে

আমি কি মরে গেছি ঈশ্বর আমায় পাপ দিন

তবুও ফিরিয়ে দিন সেই ষোল বছরের প্রেমিককে;

মানুষ মৃত্যুকে নিয়ে উড়ে যায়!

মহামান্য প্রভু ক্ষুধার্ত থাকলে কি মানুষের চেহারা এমন হয়?

সমুদ্র দেখতে গিয়েছিলাম তোমাকে হারানোর পরে আমার আর কখনো

আলো দেখা হয়নি

দেখেছি অগণিত মৃত্যু

মানুষের মগজ বিহীন খুলি,

পৃথিবীর নাভীতে ভেসে চলে শূন্যস্থান উত্তরের হাওয়ায় যখন শীত নামবে;

প্রিয়তম তুমি তখন আমার গলার তিলটিকে ভুলে যেও;

চলতে চাই সেই পথে যে পথে হয়নি চলা।

সর্বশরীর জুড়ে নীল কাঠবিড়ালেরর ঘ্রাণ ভালোবাসা সেখানে অবিনশ্বর।

ভালোবাসাই পৃথিবীর প্রথম এবং শেষ শব্দ।

আমার অদেখা ভালোবাসা নিয়ে ব্যাক্তিগত কবরে

“নো এন্ট্রি “সাইনবোর্ড টানিয়ে শুয়ে আছি।