
গড়াইনিউজ২৪.কম:: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার এক শোক বার্তায় আবদুল হামিদ বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক নিবেদিত প্রাণ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। রাষ্ট্রপতি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছায়েদুল হক এ বছরের আগস্ট মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। তিনি আজ সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫। বাসস
























