কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী অাটক

0
1420

কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া চৌড়হাস ফুলতলা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে ডিবি পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অাজ শনিবার রাত সারে ৯টার দিকে ডিবি পুলিশের এএসঅাই অানোয়ার, এসআই ফারুক ও এএসআই মামুন অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩৫) কে ৫০পিচ ইয়াবাসহ হাতে নাতে অাটক করে। অাটককৃত ফারুক হোসেন চৌড়হাস ফুলত এলাকার মৃত সোবাহানের ছেলে। ফারুকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এসঅাই ফারুক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করেন। জানা যায়, ফারুক দৃর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে অাসছিল।