সরকারী ত্রান বাড়ি বাড়ি পৌছিয়ে দিলেন চেয়ারম্যান হান্নান মন্ডল

0
1102

শেখ নাজমুল হোসেন, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া মিরপুর উপজেলা তালবাড়িয়া ইউনিয়নে সরকারী ত্রান বাড়ি বাড়ি পৌছিয়ে দিলেন চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল। বর্তমান করোনা ভাইরাস পাদুর্ভাবের কারনে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকারী বরাদ্ধকৃত অনুদান বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দিয়েছেন চেয়াম্যান আব্দুল হান্নান মন্ডল। সরকারী নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে ৫০টি পরিবারের জন্য ত্রান বরাদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদে সকল ওয়ার্ডের সদস্যদের উপস্থিতিতে ত্রান কমিটির হাতে হস্তান্তর করা হয়। মোট ওয়ার্ডে সংখ্যা ৯টি তাই বরাদ্ধের পরিমান ৪৫০টি পরিবারের মত। এগুলো পৃথক পৃথক সরকারী ব্যাগে বিতরণ করা হয়েছে। যার মধ্যে দেওয়া হচ্ছে ১০ কেজি আটা, ১ কেজি ডাল, ২ কেজি আলু। যেহেতু করোনা ভাইরাসের জন্য জনসমাগম করা নিষেধ তাই সরকারী নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১জনকে আহবায়ক করে মোট ৭ জনের একটি ত্রান কমিটি গঠন করা হয়। যাদের মধ্যে ১ জন মসজিদের ইমাম, ২ জন শিক্ষক, ১ জন সমাজের মান্যগন্য ব্যক্তি, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক অন্যতম। যে সমস্থ পরিবারদের মাঝে ত্রান বিতরণ করা হচ্ছে তাদের থেকে নাম, ভোটার আইডিকার্ড ফোন নাম্বার সংগ্রকরে ওয়ার্ড বিশিষ্ঠ কমিটির কাছে ৫০ টি পরিবারের লিষ্টে সাক্ষর নিয়ে হস্তান্তর করা হয়েছে। এবং সে সমস্থ পরিবার ত্রান গুলো সঠিক ভাবে পেয়েছে কিনা তা ডিএসবি তদারকির মাধ্যমে জানতে পারবে। এ সময় চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রমজান মাসে যেন কোন মানুষের রোজা রাখতে সমস্যা না হয় তার কারনে আগামী ১০ দিনের অন্তর অন্তর ত্রান সামগ্রী দেওয়া হবে। উল্লেখ্য যে, কয়েকদিন আগে চেয়াম্যান হান্নান মন্ডল তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৭০০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল ও দেড় কেজি আলু দিয়েছেন।