
গড়াইনিউজ২৪: বলিউডের আবেগী অভিনেত্রী বলা হয় ‘মাই নেম ইজ খান’ খ্যাত তারকা অভিনেত্রী কাজলকে। ১৯৮৩ সালে শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও নায়িকা হিসেবে নব্বেইয়ের প্রথম দিকেই অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। বেখুদি নামের ছবি দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় তার। যদিও ছবিটি বক্স অফিসে ফ্লপ খায়। এরপর একে একে বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, ফানা, মাই নেম ইজ খান ও সর্বশেষ দিলওয়ালে’র মত হিট সিনেমা উপহার দেন তিনি। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী ৫ আগস্ট পা রাখলেন ৪২ বছরে।জন্মদিনে এখানে দেখে নিতে পারেন তার জনপ্রিয় ১০ সিনেমা

























