
আহম্মেদ নাসির, পাংশা প্রতিনিধী, গড়াইনিউজ২৪.কম:: আজ শনিবার পাংশা ফ্লিম অর্গানাইজেশন এর পক্ষ থেকে পাংশা ও কালুখালী উপজেলায় দু:স্থ্যদের মাঝে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে কালুখালীর বোয়ালিয়া ইউপির বাস্তেখোলা ও গৌরাঙ্গপুর গ্রামে এছাড়াও দিনের দ্বিতীয়আর্ধে পাংশা পৌর এলাকার দক্ষিন মাগুড়াডাংঙ্গী এবং মৈশালা গ্রামে ঈদ উপলক্ষে দু:স্থ্যদের মাঝে সেমাই, চিনি, দুধ, কিচমিস, সাবান সহ কিছু খাদ্য সামগ্রী ও শাড়ী, লুঙ্গী, শার্ট এবং পাঞ্জাবী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাংশা ফ্লিম অর্গানাইজেশন এর সভাপতি ভাষ্যকার অভিনেতা ও সাংবাদিক রতন মাহমুদ, সাধারন সম্পাদক শামিম হোসেন, সহ-সাধারন সম্পাদক ফরিদ হোসেন ও সপ্নীল আহম্মেদ সুমন, সাংগাঠনিক সম্পাদক আহম্মেদ নাসির, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আরেফিন সাকিব, আইটি সম্পাদক আকাশ মাহমুদ, মনিরুল ইসলাম মনির উপদেস্টা ও কন্ঠশিল্পী সহ সেচ্ছাসেবকগন। এ ব্যাপারে সংগঠনের সভাপতি রতন মাহমুদ বলেন, পাংশা ফ্লিম অর্গানাইজেশন শুধু মাত্র গান ও নাটক নির্মানের মধ্যেই সিমাবদ্ধ নয়। এ সংগঠন অবহেলিত মানুষের পাশে দাড়ানো সহ সমাজের ভাল কাজগুলো করবার চেস্টা করে যাচ্ছে। আমরা মনে করি দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, তাই আমরা সকলে মিলে ভাল কাজ গুলো করে যেতে চাই। তিনি পাংশা ফ্লিম অর্গানাইজেশনকে এ সকল ভাল কাজে সহযোগিতা করবার জন্য সমাজের বিত্তবানদের নিকট আহব্বান জানান।

























