
গড়াইনিউজ২৪.কম:: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে। আজ রবিবার বেলা দেড়টার দিকে রেলভবনে বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান। তিনি বলেন, ঈদের আগে তিন দিন ও ঈদের পর সাত দিন পাঁচজোড়া এবং ঈদের দিন শোলাকিয়া স্পেশাল দুইজোড়া, মোট সাতজোড়া ট্রেন চলাচল করবে। বৈঠক সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে। প্রথমদিন অর্থাৎ ২৯ আগস্ট বিক্রি করা হবে ৭ সেপ্টেম্বরের অগ্রিম ট্রেনের টিকিট। এছাড়া ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে। উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট থেকে দেশের সকল রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। by goraynews online.

























