কুষ্টিয়ায় সাংবাদিক খোকনের নামাজে জানাযায় মানুষের ঢল

0
1014

গড়াইনিউজ২৪.কমঃ কুষ্টিয়ায় সাংবাদিক খোকনের নামাজে জানাযায় মানুষের ঢল ।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ সভাপতি,সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকের  সাধারন সম্পাদক,নিউজ 24 চ্যানেলের জেলা প্রতিনিধি জামিল হাসান  খান খোকনের নামাজে জানাযা ১৪ মে বাদ জুম্মা কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থান চত্বরে অনুষ্ঠিত হয়। ঈদের দিনের পারবারিক আনন্দ ফেলে তপ্ত রোদে মানুষের ঢল লক্ষ্য করা যায়। একজন গণমাধ্যমকর্মীর প্রতি মানুষের যে ভালবাসা তা এখানে ফুটে উঠেছে। জানাযার নামাজে সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র পক্ষে তাঁর সুযোগ্য অনুজ কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, পুলিশ সুপারের পক্ষে মডেল থানার ওসি শওকত কবির, বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ আলী খান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুমন আশরাফ, জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ টিটু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে  ও কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, সাধারন সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য তৌফিক তপন, ইসমাইল হোসেন, প্রেসক্লাব কুষ্টিয়ার সদস্য সচিব আনিসুজ্জামান ডাবলু, বিএফইউজের পক্ষে কেন্দ্রীয় সদস্য মাহমুদ হাসান, মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি নুর আলম দুলাল, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদুল হক ডন, সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, যুগ্ম সাধারন সম্পাদক এফসি রিপন, এমএ ওহাব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, চাঁদ আলী, কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক এইচ এম বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক সুমন মাহমুদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ, সহ প্রচার সম্পাদক আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এস এম সুমন, দৌলতপুর প্রেসক্লাবের (ডিপিসির)  সাধারন সম্পাদক ফিরোজ কায়সার, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিন, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মজিবুল শেখ, সাবেক সাধারন সম্পাদক আল মামুন সাগর, মাহাতাব উদ্দিন লালন ( যমুনা টিভি), শেখ হাসান বেলাল (আরটিভি),  শরীফ বিশ্বাস ( চ্যানেল২৪), নুরুল কাদের (নয়া দিগন্ত), রকিব হাসান ( জনকন্ঠ), দেবেশ সরকার ( দীপ্ত টিভি), খন্দকার তুহিন ( এটিএন বাংলা), তরিকুল ইসলাম ( বিটিভি), রবিউল ইসলাম দোলন (বৈশাখী টিভি), তৌহিদী হাসান ( প্রথম আলো), সাজ্জাদ রানা ( সমকাল), জহুরুল ইসলাম ( বাংলাদেশ প্রতিদিন),তারিক উল হক ( কালের কন্ঠ), মোস্তাফিজুর রহমান মঞ্জু (ইত্তেফাক),  শামসু্ল আলম স্বপন ( আমাদের সময়), রবিউল হক খান ( বাংলাদেশ বার্তা), দৌলতপুর বার্তার সম্পাদক সেলিম রেজা বাচ্চু, আব্দুল্লাহ হাসান (বিএমএফ টেলিভিশন), ফটো জার্নালিস্ট এসোসিয়েশনেে সহ সভাপতি জালাল উদ্দিন খোকন, সাধারন সম্পাদক তৌফিক তপন, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক বাদল,সৌরভ শাহরিয়ার (গড়াইনিউজ২৪.কম) আমির হামজা ( দৈনিক আরশীনগর),ক্যামেরাপার্সনদের মধ্যে উপস্থিত ছিলেন শারফু, হাবিব, আরিফ, সম্রাট, নিয়ামুল,  হারুনসহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজর মানুষ জানাযার নামাজে অংশ গ্রহন করেন ।

এর আগে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,  কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেইউকে, মানবাধিকার সাংবাদিক ফোরাম, সর্বস্তরের সাংবাদিকরা পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সাংবাদিক নেতা জামিল হাসান খান খোকনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ।