
কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার শীর্ষস্থানীয় বিউটি পার্লার রুপের হাট বিউটি পার্লার যাত্রা শুরু করে ২০০৫ সালে। কুষ্টিয়া ছয় রাস্তার মোড়, খেয়া রেস্তোরার সামনে সীমিত পরিসর আর ৪ জন কর্মী নিয়ে এর পথচলা শুরু। আজ বিস্তৃত রুপের হাট বিউটি পার্লার, বিস্তৃত এর সেবা। ২টি শাখার মাধ্যমে দেশের সৌন্দর্য-সচেতন নারীর কাক্সিখত সেবা দিতে কাজ করছেন অনেক সৌন্দর্যসেবী নিয়ে রুপের হাট বিউটি পার্লার। রুপের হাট বিউটি পার্লারের পরিচালক ফারজানা ববি লাবনীর সাথে কথা হলে তিনি জানান, আমি খুব সাধারণ একটা মানুষ, উচ্চ আখাংখা আমার নেই। কিন্তু প্রচেষ্টা আছে, এই পার্লার আমার কাছে আমার সন্তানের মতো। অনেক যতœ করে ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানকে আমি ১২ টা বছর ধরে রেখেছি। আজ আমার জীবনে একটা স্পেশাল দিন, সেটা হলো রুপের হাট বিউটি পার্লারের একটা নতুন শাখা উদ্ধোধন করেছি। রুপের হাট বিউটি পার্লার মনে করে, এই সাফল্যের গর্বিত অংশীদার এর সম্মানিত গ্রাহকরা। তাই ১২ বছরে পদার্পণ উপল¶ে তাঁদের জন্য বিশেষ আয়োজন রাখছে প্রতিষ্ঠানটি এবং সেই সাথে কুষ্টিয়া গার্লস স্কুলের সামনে আজ ২য় শাখা উদ্ধোদন করলো রুপের হাট বিউটি পার্লার।

























