গড়াইনিউজ২৪.কম:: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়ক শাকিব খান। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই জিডি দায়ের করা হয়েছে। জিডি নং-৩৬৫, এতে উল্লেখ করা অভিযোগে উদ্ধৃতি দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এসআই মনিরুল ইসলাম জানান, নায়ক শাকিব খান অভিযোগ করেছেন গত ৫ মে রাতে শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটকেন্দ্রে তিনি প্রবেশ করেন। এ সময় চলচ্চিত্র নায়ক সাইমন, জিয়া, ফাইটার সামি, সাইফ খান কালুসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। ঐ সময় তার ভক্তরা হামলা চেষ্টাকারীদের নিবৃত্ত করেন। এর পেছনে জায়েদ খানের হাত থাকতে পারে।’ পুলিশের ঐ কর্মকর্তা আরো জানান, জিডিটির বিষয়ে তেজগাঁও থানার এসআই হাবিবুল্লাহকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সূত্র: দৈনিক ইত্তেফাক
Kushtia
clear sky
24.3
°
C
24.3
°
24.3
°
60%
0.7kmh
0%
Thu
29
°
Fri
29
°
Sat
29
°
Sun
29
°
Mon
29
°

























