
গড়াইনিউজ২৪.কম:: গতকাল রাত থেকে নগরে দফায় দফায় বৃষ্টি হয়েছিল। কালো মেঘের গর্জনে কেটেছে সারা রাত। সকাল সাতটা নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ভিজিয়ে দিয়ে যায় শহরটাকে। ঈদের দিনে সাতসকালের বৃষ্টিকে বিড়ম্বনা হিসেবেই দেখছেন নগরবাসী। যদিও আবহাওয়া অধিদপ্তর গতকালই জানিয়েছিল আজ ঈদের দিন বৃষ্টি হবার সম্ভবনা প্রবল। এদিকে আজ রাজধানীতে ঈদের প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই জাতীয় ঈদ গাহে মুসল্লিরা আসতে শুরু করেন। সকালের ঝুম বৃষ্টিতে তাদেরও বিড়ম্বনায় পড়তে হয়। সকাল থেকে রাজধানীর পথ ঘাট একাবারেই ফাঁকা ছিল। বৃষ্টির কারণে কোথাও কোথাও পানি জমতে শুরু করেছে।

























