
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নরসিংদী সদর উপজেলায় প্রধান ডাকঘরের পাশে গত বৃহপ্রতিবার দুপুরে বিষ্ণুপ্রিয়া মেডিকেল হল এন্ড ডায়াগনোষ্ট্রিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে জনাব মোঃ শাহ আলম নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপ্রিয়া মেডিকেল হলে ঢুকে প্রথমে বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিদর্শন করে এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় ও বিষ্ণুপ্রিয়া মেডিকেল হলের বৈধ কাগজ পত্রের মেয়াদ না থাকায় এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাথে সাথে ৪০ হাজার টাকা জরিমানা করে থাকে। বিষ্ণুপ্রিয়া মেডিকেলের প্রধান কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সতর্ক করে দেন যে, আগামী এক মাসের মধ্যে আপনার সমস্ত বৈধ কাগজ পত্র করে ও প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার নার্স দিয়ে মেডিকেল হল পরিচালনা করবেন। নরসিংদী জেলায় সে সমস্ত প্রাইভেট হাসপাতাল আছে এ সমস্ত হাসপাতালে এখনই যদি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পরিদর্শন করে দেখা যাবে অনিয়মের মাধ্যমে পরিচালনা করছে মেডিকেলগুলো। অধিকাংশ হাসপাতালে মধ্যে যদি মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করে আসে তাহলে রোগীরা ডাক্তারদের কাছ থেকে সঠিক চিকিৎসা পাবে বলে মানবাধিকার জানায়।

























