ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কুষ্টিয়ায় দিনব্যাপী নানান কর্মসূচী

0
1420

কুষ্টিয়া অফিস,গড়াইনিউজ২৪.কম::  ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে। কর্মসুচীর মধ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য তথ্যচিত্র প্রদর্শন করা হবে। প্রসঙ্গত, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।