
নিজস্ব প্রতিবেদক, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও যুগ্ম-সম্পাদক হাসিবুর রহমান রিজু’র বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাচারের প্রতিবাদে ও কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র উদ্যোগে গতকাল ক্লাবের হলরুমে সর্বস্তরের সাংবাদিকদের এক আলোচনা সভা শেষে থানার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ( বিজয় টিভি/ দৈনিক বর্তমান)। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি/যায়যায়দিন)। বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ পিনু (এনটিভি), সহ-সভাপতি জামিল হাসান খান খোকন (নিউজ টুয়েন্টি ফোর টিভি), যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল (আরটিভি/দৈনিক কুষ্টিয়া), হাসিবুর রহমান রিজু (এশিয়ান টিভি/ দৈনিক সত্য খবর), সাংগঠনিক সম্পাদক এস এম রাশেদ (সময় টিভি), কোষাধ্যক্ষ ফেরদৌস রিয়াজ জিল্লু দৈনিক দিনের খবর), দপ্তর সম্পাদক মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান (কিডস টিখি/ দৈনিক নওরোজ), নির্বাহী সদস্য তৌফিক তপন (দৈনিক স্বর্ণযুগ/ স্বাধীন সংবাদ), নাহিদ হাসান তিতাস (দৈনিক সময়ের দিগন্ত), রেজাউল করিম রেজা ডেইলি সান/ দৈনিক মুক্তমঞ্চ), মাহাতাব উদ্দিন লালন ( দৈনিক ভোরের দর্পণ/ কুষ্টিয়া নিউজ), ইমরান হাসান পাপ্পু (দৈনিক ঢাকার ডাক), সাধারণ সদস্য ইসমাইল হোসেন (দৈনিক কুষ্টিয়া প্রতিদিন) , আরাফাত হোসেন দৈনিক সত্য খবর), আখতারুজ্জামান রিপন (দৈনিক আরশীনগর), রিয়াজুল ইসলাম (দৈনিক কুষ্টিয়া), নাইমুল হোসেন দৈনিক পদ্মা গড়াই), ফটো সাংবাদিক আশিফুজ্জামান (ডেইলি অথেনটিক) প্রমূখ। বক্তারা বলেন, যা ইচ্ছে তাই করার নাম সাংবাদিকতা নয়। এটি একটি মহৎ পেশা। সাংবাদিকরা জাতির বিবেক। সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকদের চরিত্র হনন করে কেউ পার পাবে না। তাদের অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেউ-ই আইনের উর্ধ্বে নয়। এরপর থানার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে হেফাজতের সহচর আদিলুরের অধিকার এনজিও’র কুষ্টিয়ার প্রধান, মাদকব্যবসায়ী, ভুমিদস্যু, চরমপন্থীর ভাই, প্রতারকচক্রের হোতা, হত্যা মামলার আসামীরা আজ সাংবাদিকতার আড়ালে নানা অপকর্মে লিপ্ত। তাদের আইনের আওতায় আনার আহবান জানানো হয়। সেই সাথে আসামীদের অবিলম্বে গ্রেফতার দাবী জানান নেতৃবৃন্দ।

























