কুষ্টিয়া হরিপুর শেখ রাসেল সংযোগ সেতু উদ্ধোধন

0
1963

আশরাফুল হক টিপু, কুষ্টিয়া অফিস, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ায় লাখো মানুষের স্বপ্নের হরিপুর সংযোগ সেতুর নাম করন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের সন্তান শেখ রাসেল এর নামে। আজ উক্ত সেতুটি বেলা ৩ঘটিকার সময় উদ্ধোধন করেন এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করতে সাধারন মানুষের চাহিদা মেটাতে ও বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য দিন রাত পরিশ্রম করছেন। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার একটি ইউনিয়ন বাসির জন্য গড়াই নদীর উপর সপ্নের সেতু হয়েছে। হরিপুর সেতু উদ্ধোধনে কুষ্টিয়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আনন্দ মিছিলের উল্লাসে মেতে উঠে আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ। সেতু উদ্ধোধন শেষে গড়াই নদীর তীরে শেখ রাসেল হরিপুর সংযোগ সেতুর পাদদেশ পশ্চিমপাড়ে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া উন্নয়নের রূপকার মাহাবুব-উল আলম হানিফ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মহিলা এমপি লায়লা আরজুমান আরা বানু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, দৌলতপুর এমপি রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, যুগ্ন সাধারন সম্পাদক স্বপন কুমার ঘোষ, প্রকৌশলী ফারুক-উজ জামান, সাংগঠনিক সম্পাদক ডা: আমিনুল হক রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, গবেষনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম বিপ্লব, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান ও সাধারন সম্পাদক এবং কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য’র ছোট ভাই আতাউর রহমান আতা, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আক্তারুজ্জামান মাসুম, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: শরীফ উদ্দিন রিমন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন নেছা সবুজ, সাধারন সম্পাদক সামস তানিম মুক্তি, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন, সদর থানা যুবলীগের আহবায়ক আবু তৈয়ব বাদশা, শহর যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিলন মন্ডল ও চেয়ারম্যান সম্পা মাহামুদ, শহর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা: আফিল উদ্দিন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সদর থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মুর্তজা খসরু বর্তমান সভাপতি ইয়াছির আরাফাত তুষার, সাধারন সম্পাদক সাদ আহম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক রেদ ওয়ান রনি, সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল আহম্মেদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৌরভ, ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মিজু, যুগ্ন সাধারন সম্পাদক আনিচ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা হালিম সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।