
গড়াইনিউজ২৪.কম::বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের বড় ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক গোলরক্ষক কাজী ইকরামুল বাশার তুহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ….রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ জুম্মা কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে সকল মুসল্লীদের অংশগ্রহনের অনুরোধ জানানো হয়েছে এবং তাঁর আত্নার শান্তি কামনায় দোয়া চেয়েছেন পরিবারবর্গ। তিনি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার কাজী মোতালেব উদ্দিনের দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহসহ আত্মিয়স্বজন এ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

























