শোক সংবাদ…………

0
1524

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাঁড়ামাড়োয়ারী স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী স্যার (৭৬) গত শুক্রবার রাত ১১টার সময় ঈশ্বরদী শহরের রহমান কলোনি মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুম ইসাহক আলী স্যারের প্রথম যানাজার নামাজ গতকাল শনিবার দুপুর ২ ঘটিকার সময় তার জন্ম স্থান দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ে এবং দ্বিতীয় যানাজার নামাজ তার কর্মস্থল সাঁড়ামাড়োয়ারী স্কুল এন্ড কলেজ ময়দানে গতকাল মনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উক্ত যানাজার নামাজে প্রচুর ধর্মপ্রাণ মুসল্লি ও মরহুমের ছাত্ররা উপস্থিত ছিলেন। যানাজা শেষে কেন্দ্রিয় গোরস্থানে দাফন করা হয়। তিনি ১৯৬৩ সালে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। যানাজার নামাজের আগে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আইনুল ইসলাম, সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম, জহুরুল আলম, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, বর্তমান পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার শাকিল মাহমুদ। শিক্ষানুরাগী মরহুম ইসাহক আলী স্যারের নামে স্কুলে একটি ভবন অথবা মিলনায়তনের নাম করণ দাবি করেন সাবেক পৌর মেয়র ও স্যারের ছাত্র মকলেছুর রহমান বাবলু। এর আগে স্যারের ছাত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটি ও ৭১ এর ঘাতক দালাল নির্মল সমন্বয় কমিটির আহ্বায়ক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।