
রাকিব রায়হান তরফদার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: নওগাঁর নজিপুর প্রেস ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ২০১২৬ ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় নজিপুর প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রেস ক্লাব সাধারণ সম্পাদক স্মৃতি রাণী মহন্ত, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জনি আলম, নির্বাহী সদস্য টিপু সুলতান, ফরিদ হোসেন, সিয়াম শাহরিয়া, সাধারণ সদস্য ফারুক হোসেন, মাহবুব হোসেন প্রমুখ।

























