শাহজালালে ১৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ

0
1505
গড়াইনিউজ২৪.কম:: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার ৪’শ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এসব সিগারেট ১৮৭ কার্টনে পাওয়া যায়। আজ শুক্রবার সকালে সিগারেটগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা জানায়, এই সিগারেট যাত্রী আমজাদ আলী এনেছেন। তিনি দুবাই থেকে মুম্বাই হয়ে জেট এয়ারওয়েজের ফ্লাইট নং 9W276 এর মাধ্যমে সকাল সাড়ে ১১ টায় ঢাকায় অবতরণ করেন।
গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন এবং ব্যাগেজ বেল্ট নম্বর ২ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে যান। আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। এসব সিগারেট ৩ টি লাগেজে লুকায়িত ছিল। জব্দকৃত সিগারেট সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ার ইজি ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১১.৫ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।