কুষ্টিয়ায় ট্রাক চাপায় দুই সাংবাদিক গুরুতর আহত

0
2162

কুষ্টিয়া প্রতিনিধি, গড়াইনিউজ২৪.কম:: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক চাপায় এমএ ওহাব (৩১) ও নাসির উদ্দিন (৪২) নামের দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র এ ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহত এমএ ওহাব কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার কুমারখালী প্রতিনিধি ও নাসির উদ্দিন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার কুমারখালী প্রতিনিধি ও কুমারখালীর হাসপাতাল রোডের প্রতীক প্রাইভেট হাসপাতালের ¯^ত্তাধীকারী। তারা দুজনে মোটরসাইকেলযোগে ভেড়ামারা থেকে কুষ্টিয়া ফিরছিলো। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুর হোসেন খন্দকার জানান, শুক্রবার বিকেলে ভেড়ামারা থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় যাওয়ার সময় বারোমাইল নামক স্থানে একই দিক থেকে দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলসহ তাদের দুজনের পায়ের উপর দিয়ে পিষ্ট করে ট্রাকটি দ্রুতগতিতে স্থান ত্যাগ করে।