কারারক্ষী বরখাস্ত র্চাজার নিয়ে কারাগারে প্রবেশের চেষ্টা,

0
761

গড়াইনিউজ২৪.কম:: কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মোবাইলের চার্জার নিয়ে প্রবেশের চেষ্টা করায় মো. আব্দুল কাইয়ুম নামে এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার মো. আবু সায়েম জানান, সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে কারারক্ষী আব্দুল কাইয়ুম কারাগারের ভেতর প্রবেশ করছিল। এক পর্যায় তাকে অন্য এক কারারক্ষী তল্লাশি করে। এ সময় তার পায়ের বুট (জুতা) থেকে দু’টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কারাবিধি অনুযায়ী জেল সুপার তাকে সাময়িক বরখাস্ত করেন।

এ ব্যাপারে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, আমি হোম কোয়ারেন্টাইনে আছি। বিষয়টি আমার জানা নেই।