মহেশপুর ইউপি চেয়ারম্যান ফোরামের কমিটি গঠন

0
1609

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা,গড়াইনিউজ২৪.কম:: বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
নেপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাদবপুর ইউপি চেয়ারম্যান এবিএম শহিদুল ইসলামকে সভাপতি ও পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়েছে।