
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস, গড়াইনিউজ২৪.কম:: নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রবর্তন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ আঃ মান্নান তালুকদারকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মান সূচক আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাবের মীর জুলফিকার আলী লুলু মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আজীবন সদস্যপদ প্রদানের চিঠি হস্তান্তর করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ শাহ আলম টুকুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রবর্তন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ আঃ মান্নান তালুকদার, অধ্যাপক এবিএম মোশাররফ হোসাইন, মোজাফফর হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান মাওঃ মোঃ আনিসুর রহমান, পরিচালক উন্নয়ন অধ্যক্ষ হাঃ মাওঃ মোঃ রুহুল আমিন, সাংবাদিক বাবুল সরদার, দেলোয়ার হোসেন, আহাদ উদ্দিন হায়দার, নিহার রঞ্জন সাহা, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, মোঃ ইয়ামিন আলী, মোল্লা আব্দুর রব, মোয়াজ্জেম হোসেন মজনু, শেখ আবু সাইদ, শেখ আবু সাইদ শুনু, মোল্লা মাসুদুল হক, হেদায়েত হোসেন লিটন, মোঃ আজমল হোসেন, খন্দকার আকমল উদ্দিন সাখি, তালুকদার আব্দুল বাকি, নকীব সিরাজুল ইসলাম, এস.এম সামসুর রহমান, ফকির হাসান আলী, মীর জায়েসী আশরাফী জেমস, লিটন সরকার, এস.এস শোহান, মামুন আহমেদ, তুষার রায় রনি, দিহিদার জাহিদুল ইসলাম বুলু, মীর আওসাফুর রহমান প্রমুখ। এসময় সাংবাদিকদের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়।

























